ঢাকা
logo
প্রকাশিত : December 1, 2025

নোয়াখালীতে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলার কমর্রত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন।

সোমবার সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় তিনি জেলাকে মডেল হিসেবে গড়ে তোলার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সর্বস্তরের মানুষকে নিয়ে কাজ করতে চাই। সবাই সহযোগিতা করলে এটা সম্ভব।

এ সময় জেলায় কর্মরত সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা, মাদক, ইভটিজিং ও অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে জেলা পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো আরিফুর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিয়াকত আকবর, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) মনিশা দাশ প্রমুখ। এর আগে তিনি খুলনা জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram