ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৪৬
logo
প্রকাশিত : ডিসেম্বর ১, ২০২৫

ধামইরহাট সীমান্তে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে মাসুদ রানা (৩০) নামে একজন মাদক চোরাকারবারিকে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলার ফার্শিপাড়া-আগ্রাদ্বিগুন সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমান। আটক আসামি ছাতুনকুড়ি গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

জানা গেছে, উপজেলার বস্তাবর বিওপির কমান্ডার সুবেদার মো. সুলতান খানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২১ পিস ভারতীয় ট্যাপেন্টডল ট্যাবলেটসহ চোরাকারবারি মাসুদ রানাকে আটক করেন বিজিবি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসামিকে নগদ ৫০ টাকা অর্থদণ্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ঘটনাস্থলে উদ্ধারকৃত মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়।

পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, সীমান্তে মাদকসহ সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণে সর্বদা বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram