ঢাকা
logo
প্রকাশিত : December 1, 2025

বিশ্ব এইডস দিবস-২০২৫ উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র‍্যালি

যশোর প্রতিনিধি: বিশ্ব এইডস দিবস-২০২৫ উপলক্ষে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত র‍্যালিটি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েতের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ৩নং গেট দিয়ে বের হয়ে ২নং গেট হয়ে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়। এতে হাসপাতালের চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্সসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

বিশ্ব এইডস দিবসের গুরুত্ব তুলে ধরতে এবং এইডস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ র‍্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram