ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১৯
logo
প্রকাশিত : নভেম্বর ৩০, ২০২৫

হাতীবান্ধায় বোনের বিয়ের দিনে পানিতে পড়ে ছোট ভাইয়ের মৃত্যু

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: বাড়িতে চলছিলো বড় বোনের গায়ে হলুদ, সবাই সেই খুশিতে কনের হলুদ নিয়ে ব্যস্ত। এদিকে ২২ মাসের শিশু, কনের ছোট ভাই আব্দুর রহমানের সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়। এতে নিমিষেই বিয়ে বাড়ির আনন্দ বিষাদে পরিণত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী এলাকায় ওই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ২২ মাসের শিশু আব্দুর রহমান ওই এলাকার নূর নবীর ছোট ছেলে।

জানা গেছে, সকাল থেকে বড় মেয়ের বিয়ে নিয়ে ব্যস্ত বাবা-মা। দুপুরে একদিকে চলছিল মেয়ের হলুদ, অন্যদিকে আমন্ত্রিত অতিথিদের খাওয়া দাওয়া। সবাই বিয়ে বাড়িতে ব্যস্ত। এদিকে ২২ মাসের আব্দুর রহমান সবার অজান্তে কখন বাড়ির পাশে পুকুরের পানিতে পরে তা কেউ বলতে পারেনা। পরে শিশু আব্দুর রহমানের খোঁজ করলে কেউ বলতে পারেনা। অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে ভাসতে দেখে তাকে। এ সময় উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে বাবা নূর নবী বলেন, বড় মেয়ের আজ বিদায়, হলুদ নিয়ে আমরা সবাই ব্যস্ত, কখন যে রহমান পুকুরের পানিতে পরে তা কেউ বলতে পারিনা, বলতেই হাউমাউ করে কাঁদতে শুরু করে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, পুকুরের পানিতে পরে একটি শিশুর মৃত্যুর খবর শুনে সেখানে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram