ঢাকা
logo
প্রকাশিত : November 30, 2025

আড়াইহাজারে থানা থেকে লুট হওয়া শটগান উদ্ধার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে থানা থেকে লুট হওয়া একটি শটগান উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সরকারি সফর আলী কলেজের পাশে পুকুরের ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় শটগানটি পুলিশ উদ্ধার করে।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা রাতে শটগানটি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে থানার অস্ত্রাগারে রাখা হয়েছে। তবে শটগানটি কীভাবে কলেজের পাশে ঝোপের মধ্যে এলো, সে বিষয়ে তদন্ত চলছে।

ওসি আরো জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর পর গত বছরের ৫ আগস্ট দুপুরে ছাত্র-জনতা যখন বিজয় উল্লাস করছিল। ওই সময় কিছু সুযোগ সন্ধানী দুষ্কৃিতকারীরা দেশের বিভিন্ন থানা হামলা, ভাংচুর, অগ্নিসংযোগসহ লুটপাট করে। ওইদিন সন্ধ্যায় দুর্বৃত্তরা আড়াইহাজার থানায় আক্রমণ, ভাংচুর ও আগুন দিয়ে অস্ত্র এবং গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পদ লুটপাট করে। লুণ্ঠিত সব অস্ত্র ও গোলাবারুদ এখনও উদ্ধার করা সম্ভভ হয়নি। তবে উদ্ধারকৃত অস্ত্রটির সাথে আমাদের লুট হওয়া অস্ত্রের নাম্বার মিলিয়ে দেখার পর অস্ত্রটি থানার কিনা তা নিশ্চিত হওয়া যাবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram