ঢাকা
logo
প্রকাশিত : November 30, 2025

কেরানীগঞ্জে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

কেরানীগঞ্জ প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে কেরানীগঞ্জে পালিত হয়েছে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী। আজ রবিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রদর্শনীতে গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, কবুতরসহ বিভিন্ন খামারের উন্নত জাতের প্রাণী প্রদর্শন করা হয়। স্থানীয় খামারিরা তাদের নিজস্ব খামারের সফলতা, উদ্ভাবনী উদ্যোগ এবং বিভিন্ন রোগ প্রতিরোধ কার্যক্রম সম্পর্কে উপস্থিত দর্শনার্থীদের অবহিত করেন। এছাড়া পশুপালনে আধুনিক প্রযুক্তি, পুষ্টিকর খাদ্য ব্যবস্থাপনা ও রোগ নিয়ন্ত্রণ বিষয়ে গণসচেতনতা তৈরির লক্ষ্যে তথ্যবহুল স্টলও স্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। তিনি বলেন, “সরকারের লক্ষ্য—দেশে নিরাপদ প্রাণীজ খাদ্য উৎপাদন বৃদ্ধি, দুধ-মাংস-ডিমের স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং খামারিদের প্রযুক্তিগত সহায়তা প্রদান। নিয়মিত এ ধরনের প্রদর্শনী প্রাণীসম্পদ খাতকে আরও এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে।”

কেরানীগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড.মো: আব্দুস সাত্তার বেগের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, দক্ষিণ কেরানীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মো: আফতাব হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন মোল্লা, কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইবুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের খামারি, কৃষক, উদ্যোক্তা ও শিক্ষার্থীরা প্রদর্শনী পরিদর্শন করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram