ঢাকা
logo
প্রকাশিত : November 30, 2025

রাঙামাটিতে নবাগত এসপির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মতবিনিময় সভা করেছেন। রবিবার (৩০ নভেম্বর) রাঙামাটি পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, কাপ্তাই সার্কেল মোঃ জাহেদুল ইসলাম, পিপিএম-সেবা, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস প্রমুখ।

এই সময় আরো উপস্থিত ছিলেন রাঙামাটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

সভায় পুলিশ সুপার রাঙামাটির আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, জনসেবা বিস্তারের বিভিন্ন দিক এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। এ সভায় জেলার আইনশৃংখলাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সাংবাদিকবৃন্দও মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা, মতামত ও গঠনমূলক পরামর্শ প্রদান করেন।

উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম ২৫তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। তিনি রাঙামাটি পার্বত্য জেলার ৪৮তম পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এর পূর্বে তিনি চাঁদপুর জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে সুনামের সাথে কর্মরত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram