ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১৯
logo
প্রকাশিত : নভেম্বর ৩০, ২০২৫

কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩, আহত ১০

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দু'পক্ষের ভয়াবহ সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নিহতদের স্বজনরা।

স্থানীয়রা জানায়, ১৬ শতক জমিকে কেন্দ্র করে নাগেশ্বরীর সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলা এলাকার চাচাতো ভাই এরশাদ আলী ও আলতাফ হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার দুপুরে ওই জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা, পরে এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।

পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনাস্থলেই নিহত হন মানিক মুন্সির ছেলে এরশাদ আলী এবং তাঁর বোন কুলছুম বেগম। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান বাচ্চা মিয়ারের ছেলে আলতাফ। এদিকে আহত অন্তত ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে নূর মোহাম্মদ ও তাঁর বড় ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।

এ ঘটনায় আহত নুর মোহাম্মদ জানায়, ১৬ শতক জমি আলতাফ ও মিনক মুন্সী ৮ শতক করে ক্রয় করে। কিন্তু সেই জমি মানিক মিয়া দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিল। রোববার দুপুরের দিকে ওই জমিতে আলতাফ হোসেন গংরা এসে দখল নিতে তর্কে জড়ায়। মুহুর্তেই লাঠিসোটা নিয়ে সংঘর্ষ শুরু হয়। আমি মার খাই। পরে কি হয় আর বলতে পারি না।

কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মুনতাসির মামুন জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এর আগেই তিনজন নিহত হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram