ঢাকা
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:২৪
logo
প্রকাশিত : নভেম্বর ৩০, ২০২৫

তাহিরপুরের জন্য অনুমোদন হওয়া টিটিসি কেন্দ্র তাহিরপুরে স্থাপনের দাবীতে স্মারকলিপি

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরের জন্য একনেকে অনুমোদন হওয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তাহিরপুরেই বহাল রাখার দাবী জানিয়ে ডিসির কাছে স্মারকলিপি দিয়েছেন টিটিসি বাস্তবায়নের দাবীতে গঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসক ডাঃ মোঃ ইলিয়াস মিয়া'র কাছে তার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি তুলে দেয়া হয়।

এর পূর্বে গত শনিবার (২৯ নভেম্বর) সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে হাওর বাঁচা আন্দোলন ও তাহিরপুর সচেতন নাগরিকের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংঘটনের নেতাগণ ঐক্যমত পোষণ করেন।

স্মারকলিপি প্রদানের সময় টিটিসি বাস্তবায়নের জন্য গঠিত আহবায়ক কমিটির আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, সদস্য সচিব সুহেল আলম, তোজাম্মিল হক নাসরুম, কামরুল ইসলামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ্য করা হয়, বঞ্চিত তাহিরপুরবাসীর বেকার সমস্যা দূরীকরণে ভূমিকা রাখতেই ২০২৩ সালের ২৯ আগস্টে একনেকে পাশ হওয়া ৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন প্রকল্পে তাহিরপুর উপজেলার নাম রেখেছিল কর্তৃপক্ষ। আমরা আশান্বিত হয়েছিলাম যে এবার তাহিরপুরের যুবক-যুবতীরা প্রশিক্ষণ গ্রহণ করে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে। বেকার সমস্যা দূর হলে অভিভাবকগণ একটু শান্তির পরশ পাবে। ১৪ আগস্ট, ২০২৫ তারিখে ভূমি অধিগ্রহণ কর্মকর্তার পক্ষ থেকে ভূমি মালিকদের চিঠিও পাঠানো হয়েছিল। কিন্তু সম্প্রতি আমরা জানতে পারি প্রকল্প থেকে তাহিরপুর উপজেলার নাম কর্তন করে সেটি নাকি জগন্নাথপুর উপজেলায় স্থানান্তর করা হয়েছে। শিক্ষা, যোগাযোগ, স্বাস্থসহ সকল ক্ষেত্রে পিছিয়ে থাকা আমাদের তাহিরপুরবাসীর স্বপ্নটুকু কেড়ে না নেওয়ার জোর দাবি জানাচ্ছি। জগ্নাথপুর থেকে খুব সহজে বিভাগীর শহর সিলেটে গিয়ে প্রশিক্ষণ, পড়াশুনা চালিয়ে নেওয়া সহজ যা তাহিরপুর উপজেলার দরিদ্র, সুবিধাবঞ্চিত জনগণের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram