ঢাকা
logo
প্রকাশিত : November 30, 2025

ডিআরইউর সভাপতি সালেহ আকন ও সাধারণ সম্পাদক সোহেল

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে আবারও আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল নির্বাচিত হয়েছেন।

আজ রোববার সকাল ৯টায় রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউর সাগর-রুনি মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয় এবং শেষ হয় বিকাল ৫টায়। ভোট গণনা শেষে জানা গেছে, সভাপতি হিসেবে আবু সালেহ আকন পেয়েছেন ৫০৯ ভোট। সাধারণ সম্পাদক হিসেবে মাইনুল হাসান সোহেল পেয়েছেন ৭৫২ ভোট।

এছাড়া ৭৭০ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মেহেদী আজাদ মাসুম, ৭৯২ ভোট পেয়ে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিয়াজ মাহমুদ সোহেল, ৪০৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এম এম জসিম, ৭২৯ ভোট পেয়ে নারী সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদৌস পান্না, ৭৫০ ভোট পেয়ে তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহমুদ সোহেল, ৮১০ ভোট পেয়ে ক্রীড়া সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ওমর ফারুক রুবেল এবং ৮১৫ ভোট পেয়ে আপ্যায়ন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আমিনুল হক ভূঁইয়া।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন: মো: আকতার হোসেন, আলী আজম, মাহফুজ সাদি, আল-আমিন আজাদ, মোহাম্মদ মাইনুদ্দীন ও সুমন চৌধুরী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram