ঢাকা
logo
প্রকাশিত : November 30, 2025

ডেমরার সাইনবোর্ড এলাকার কালভার্টটি যেন মরণফাঁদ, সংস্কারের দাবি

মোঃ হারুন অর রশিদ, ডেমরা প্রতিনিধি: ডেমরার সাইনবোর্ড এলাকায় ডিএনডির পানি নিষ্কাশন খালের ওপর অবস্থিত ঝুঁকিপূর্ণ কালভার্ট মরণফাঁদে পরিণত হয়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় ডগাইর, বাঁশের পুল, ষ্টাফ কোয়ার্টার, শান্তিবাগ ও পাড়াডগাইর এলাকার বাসিন্দারা এ কালভার্ট দিয়ে জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিনই পারাপার হচ্ছেন।

সাইনবোর্ড এলাকায় অবস্থিত এই কালভার্ট দিয়ে স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী ও অফিসগামী হাজারো মানুষ চলাচল করে। তাছাড়া অটোরিকশা, ভ্যানগাড়ি,‌ মাইক্রোবাসসহ প্রাইভেটকার ঝুঁকি নিয়ে পারাপার করছে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় কাউন্সিলর না থাকায় এ কালভার্ট দ্রুত সংস্কারের দাবি করা যাচ্ছে না।

সরেজমিন দেখা গেছে, কালভার্টের দুপাশে রেলিং নেই। মাঝখানেই ঢালাই উঠে গেছে। কালভার্টটির দক্ষিণ ও উত্তর পাশের পলিষ্টার উঠে গর্ত হয়ে গেছে। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই পারাপার হচ্ছেন শিশু-বয়স্করাসহ নানা শ্রেণি-পেশার মানুষ। গত কয়েক মাসে এ কালভার্ট দিয়ে পারাপারের সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা যাত্রী আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দা জমির আলী বলেন, আমি অত্র এলাকার সন্তান। আমার মতো অনেকেই এ কালভার্ট দিয়ে পারাপার হচ্ছেন। রেলিং না থাকায় যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে এমন কালভার্ট থাকা এলাকাবাসীর জন্য দুর্ভাগ্যজনক। তাই কালভার্টটি অতি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করার দাবি জানাই। পাশাপাশি আমি ডিএসসিসি, সেবামূলক কোনো প্রতিষ্ঠান ও ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করছি।

ডিএসসিসি অঞ্চল-৮ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোছা. আকতারুন্নেসা শিউলি বলেন, ডিএনডি খালের ওপর যতগুলো ঝুঁকিপূর্ণ কালভার্ট রয়েছে, খোঁজখবর নিয়ে জরুরি ভিত্তিতে সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram