ঢাকা
logo
প্রকাশিত : November 30, 2025

চাঁপাইনবাবগঞ্জে বাবা-মায়ের অমতে বিয়ে, থানায় অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে বাবা-মায়ের অমতে বিয়ে এবং পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করায় বিপদে পড়েছে নবদম্পতি।

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চরমোহনপুর দক্ষিণপাড়া মহল্লার মো. রফিকুল ইসলামের মেয়ে ইসরাত খাতুন (২২) গত ২৬ নভেম্বর শরিয়ত অনুযায়ী বিয়ে করেন ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা আরিফুল ইসলামকে। কিন্তু এ বিয়েতে পরিবারের সম্মতি না থাকায় শুরু হয় নতুন সংকট। ইসরাতের বাবা মো. রফিকুল ইসলাম মেয়ের স্বামীসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে নবদম্পতি বর্তমানে চরম ভোগান্তির মুখে পড়েছেন। আর ভোগান্তি থেকে বাঁচতে আজ রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নবদম্পতি।

ইসরাত বলেন, ‘আমরা প্রাপ্তবয়স্ক হয়েছি, শরিয়ত অনুযায়ী বিয়ে করেছি। এরপরও আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়ে অকারণে হয়রানি করা হচ্ছে।’

স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধ থেকেই এ ঘটনার সূত্রপাত। মামলা হওয়ায় দুই পরিবারে উত্তেজনাও দেখা দিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সামিরুল ইসলাম বলেন, অভিযোগ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নবদম্পতি পরিবার ও প্রশাসনের কাছে শান্তিপূর্ণ সমাধানের দাবি জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram