ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৪০
logo
প্রকাশিত : নভেম্বর ৩০, ২০২৫

বাবুগঞ্জে এনএসআই-এর অভিযানে ৮০০ কেজি জাটকা ইলিশ জব্দ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর বিশেষ অভিযানে প্রায় ৮০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ৯টার দিকে বরিশাল–ঢাকা মহাসড়কের রামপট্টি এলাকায় একটি পিকআপ ভ্যান আটক করে এই জাটকা উদ্ধার করা হয়।

বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. নাজমুস সালেহীন খান জানান, এনএসআই গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে—ভোলার চরফ্যাশনের সাম্রাজ ঘাট থেকে ঢাকা মেট্রো ড-১৪-৮৯০০ নম্বরের একটি পিকআপে করে ১৫০ কার্টুন জাটকা ইলিশ ঢাকার যাত্রাবাড়ীর উদ্দেশ্যে নেওয়া হচ্ছে। দুপুর ২টার দিকে যাত্রাবাড়ীর উদ্দেশ্যে রওনা দেওয়া গাড়িটি রাত ৯ টার দিকে রামপট্টি অতিক্রম করার সময় গোয়েন্দা সংস্থার সদস্যরা এটিকে থামিয়ে তল্লাশি চালান।

তল্লাশির সময় গুঁড়ি চিংড়ির কার্টুনের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা জাটকা ইলিশ উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমেদের উপস্থিতিতে পিকআপ ও মাছ জব্দ করা হয়।

জব্দকৃত মাছ থেকে বিভিন্ন সাইজের মোট ৮০০ কেজি জাটকা উদ্ধার করা হয়। পরে এসব মাছ স্থানীয় ৩৫টি মাদ্রাসা ও এতিমখানা, পাশাপাশি এলাকায় থাকা অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। অন্য মাছগুলো এবং পিকআপ ভ্যানটি পরিবহনের দায়িত্বে থাকা চালক গোলাম মোস্তফার (৫৫) জিম্মায় প্রদান করা হয়।

অভিযানকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. নাজমুস সালেহীন খান, জাতীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন এতিমখানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় পর্যায়ে জানা যায়, সাম্রাজ ঘাট এলাকার দুলাল দালাল, বসার কেরানি, চিনু ব্যাপারীসহ কয়েকজন মৎস্য ব্যবসায়ীর এ চালানটির সাথে সম্পৃক্ততা থাকতে পারে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram