ঢাকা
logo
প্রকাশিত : November 30, 2025

ধামইরহাটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করা হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত টানা দুইঘন্টা কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়ের অধীনস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। তাদের দাবি ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা।

কর্মবিরতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মেডিকেল টেকনোলজিস্ট মো. নজরুল ইসলাম, নুর ইসলাম, রশিদুল ইসলাম, আবু ওয়াহেদ, মো. সোহরাব, ফার্মাসিস্ট উমর ফারুক, মোস্তফা কামাল, আদোরী খাতুনসহ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) এর শিক্ষার্থীবৃন্দ।

বক্তারা জানান, দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন না করা হলে সামনে আরও কঠোর আন্দোলন করার হুঁশিয়ারি দেন। এছাড়াও দাবি না মানা হলে আগামী ৩ ডিসেম্বর অর্ধদিবস কর্মবিরতি এবং ৪ ডিসেম্বর কমপ্লিট শাট-ডাউনের ঘোষণা প্রদান করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram