ঢাকা
logo
প্রকাশিত : November 30, 2025

যশোরে ডিবির অভিযানে পাঁচ পিস্তল ও গুলিসহ লিটন গাজী গ্রেফতার

শহিদ জয়, যশোর: যশোর সদর উপজেলার নওপাড়া ইউনিয়নের মধুগ্রাম এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় লিটন গাজী (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

যশোর নবাগত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম নির্দেশে যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞার নেতৃত্বে শনিবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে এসআই কামাল হোসেন, এসআই বাবলা ও এএসআই নির্মল দাসকে সঙ্গে নিয়ে ডিবির একটি দল মধুগ্রামে লিটন গাজীর বাড়িতে বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় তাঁর শোবার ঘরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি এবং ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটক লিটন গাজী মধুগ্রামের নুর ইসলাম গাজীর ছেলে, তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram