ঢাকা
logo
প্রকাশিত : November 30, 2025

যশোরে নার্স মিডওয়াইফদের কালো ব্যাজ ও প্রতীকী শাটডাউন পালন

যশোর প্রতিনিধি: বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যশোরে নার্স ও মিডওয়াইফরা কালো ব্যাজ ধারণ করে প্রতীকী শাটডাউন করেছে। জেলায় ২৩৮ জন নার্স–মিডওয়াইফ কর্মরত রয়েছেন।

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে জেলা বিএনএ সভাপতি শাহিদা বেগম ও সাধারণ সম্পাদক মুফাজ্জ্বেলের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। পাশাপাশি শার্শা, ঝিকরগাছা, চৌগাছা, অভয়নগর, মনিরামপুর, কেশবপুর ও বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সেও একই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে নেতৃবৃন্দ জানিয়েছেন, দাবি বাস্তবায়িত না হলে ২ ডিসেম্বর থেকে দেশের সব হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ শাটডাউনে যাবে নার্স–মিডওয়াইফরা।

তাদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে, স্বতন্ত্র অধিদপ্তর বজায় রাখা, নিয়োগবিধি ও ক্যারিয়ার পাথ অনুমোদন, পদোন্নতি কাঠামো সংস্কার, পদোন্নতির গ্রেড উন্নীতকরণ, ডিপ্লোমা সনদকে স্নাতক মর্যাদা, বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগবিধি–বেতন কাঠামো প্রণয়ন, ঝুঁকিভাতা প্রদান এবং শয্যা–রোগী–চিকিৎসক অনুপাতে নতুন পদ সৃষ্টি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram