ঢাকা
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৪৭
logo
প্রকাশিত : নভেম্বর ২৯, ২০২৫

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান

নোয়াখালী প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দলমত নির্বিশেষে দেশবাসীর কাছে দোয়া চাইলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।এছাড়াও তিনি বলেন,বেগম খালেদা জিয়া প্রমাণ করছেন তিনিই আমাদের গণতন্ত্রের মানসকন্যা। তিনিই দেশের গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করেছেন। তার অবদান যুগযুগ ধরে গণতন্ত্রকামী মানুষকে মনে রাখতে হবে।বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে স্বৈরাচার হাসিনা জেলে রেখেছেন। উনাকে চিকিৎসা পর্যন্ত দেওয়া হয়নি। তিলে তিলে হত্যার চেষ্টা করা হয়েছে।মহান আল্লাহ উনাকে বাঁচিয়ে রেখেছেন।আল্লাহর রহমতে সকলের দোয়ায়   সুস্থ হয়ে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন।তিনি আমাদের ঐক্যের প্রতীক। 

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে  নোয়াখালী-৪ আসনে (সদর-সুবর্ণচর) বিএনপি মনোনিত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিয়ম সভায় এসব মন্তব্য করেন তিনি। 

মোহাম্মদ শাহজাহান আরও বলেন, স্বৈরাচারের অচলায়তন ভেঙে মুক্ত ও গণতান্ত্রিক উত্তরণের পদযাত্রায় দেশ। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে অটল অবিচল থেকে ২৪ এর গণঅভ্যুথানের মাধ্যমে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। দল থেকে মনোনয়ন পাওয়ার পর থেকে দেশের বিভিন্ন উন্নয়ন নিয়ে আমাদের দল থেকে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আমি আমার আসন নিয়ে ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। নোয়াখালী মানুষের প্রধান দাবী হচ্ছে নোয়াখালী বিভাগ, আমরা ইতিমধ্যে সেটি নিয়ে কাজ করছি। এছাড়াও নির্বাচনী এলাকার অবকাঠামো, সড়ক, জলবদ্ধতা নিরসন, নোয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নতিকরণ, জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিতে হাসপাতালগুলোতে আধুনিকায়ন, আধুনিক বর্জ্য ব্যবস্থা, শিক্ষার মানোন্নয়ন, তথ্য-প্রযুক্তিতে বিপ্লব, রেললাইনসহ বিভিন্ন বিষয়ে কাজ করার পরিকল্পনার কথা জানান। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম আহবায়ক এ বি এম জাকারিয়া, সদস্য সচিব হারুন অর রশিদ আজাদ,জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আবদুর  রহমান, সলিম উল্যা বাহার।  এছাড়াও জেলার সদর ও পৌরসভার বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী ও বিএনপি জেলা পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram