ঢাকা
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:০১
logo
প্রকাশিত : নভেম্বর ২৯, ২০২৫

তাহিরপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র একনেকে অনুমোদনের পর স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি: কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তাহিরপুরেই স্থাপন করতে হবে অন্যথায় কঠোর পদক্ষেপ নেয়া সহ আন্দোলন করবো,প্রয়োজনে রক্ত দিবো তারপরও তাহিরপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চাই বলে জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহনকারী বক্তাগন।

শনিবার(২৯ নভেম্বর) সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী,সামাজিক সংঘটনের নেতাগন একাত্মাপোষন করে ঐক্য মত পোষন করেন।

বক্তাগন আরও বলেন,২০২৩ সালে ৩১ শে আগস্ট মাসে ৩ হাজার ৭ শত ৫১ কোটি টাকা ব্যয়ে ৫০ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র একনেকে অনুমোদন হয় এর মধ্যে তাহিরপুর উপজেলায় একটি ও শান্তিগঞ্জ উপজেলায় একটি। সেগুলো ২০২৮ সালের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়। জায়গা নির্ধারন করা হয়েছে এবং একোয়ার করা হয়েছে মালিকদেরকে চিঠিও দেয়া হয়ে। কিন্তু সম্প্রতি জানতে পারলাম একনেকে অনুমোদন হওয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তাহিরপুর থেকে কেটে জেলার জগন্নাথপুরে স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা কোনো ভাবেই মেনে নেওয়া হবে না। তাহিরপুর উপজেলা অবহেলিত উন্নয়ন বঞ্চিত দীর্ঘদিন ধরে। এর পূর্বেও বিভিন্ন সরকারি স্থাপনা হওয়ার কথা থাকলেও হয়নি,বার বার বৈষম্য করা হচ্ছে। তাহিরপুর বাসী এর কঠিন জবাব দিবে,আর থেমে থাকবে না, যদি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তাহিরপুরে না হয়। আমাদের অস্তিত্বের প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না আমাদের আন্দোলন কেবল শুরু হয়েছে তা চলবে।

এসময় হাওর বাঁচাও আন্দোলন তাহিরপুর উপজেলা শাখার সভাপতি মোসায়েল আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুজাম্মিল হক নাসরুম ও শ্রমিক কল্যাণ ফেডারেশন তাহিরপুর সদর ইউনিয়ন এর সভাপতি মিজানুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল,তাহিরপুর সদর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির শফিকুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, হাওর ও নদী বাচাঁও আন্দোলন সুনামগঞ্জ জেলার সদস্য সচিব সুহেল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন তাহিরপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল আলিম,উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসান রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এরপর দাবী আদায়ের জন্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। তারা দাবী আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন আন্দোলন সংগ্রাম করবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram