ঢাকা
logo
প্রকাশিত : November 29, 2025

জামায়াতকে ভোট দিলে আমার মৃতদেহ পাবেন: ফজলুর রহমান

আপনাদের জন্য আমি একটা টাইটেল এনেছি আমি হইলাম ফজা পাগলা। যে আমাকে এই টাইটেলটা দিয়েছে, তারা হলো স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াত। তাদেরকে যদি ভোট দেন, তাহলে আমার মৃতদেহ পাবেন। তাদেরকে ভোট দেবেন? দিবেন?” এভাবেই সমাবেশে কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিটামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

ফজলুর রহমান আরও বলেন, কালকেও আমাকে প্রচণ্ড রকমের বকা দেওয়া হয়েছে কেমন বকা দিয়েছে, তা আপনারা বুঝবেন না। সহ্য করা যায় না। আমার অপরাধ কি? আমি তো জামায়াতে ইসলামী বা মুক্তিযুদ্ধবিরোধীদের কিছু বলিনি। তারা যখন বলতে শুরু করল-৪৭ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, ২৪ সালে শেষ মুক্তিযুদ্ধ হলো। আর ৭১ সালে নাকি শুধু একটা গণ্ডগোল হয়েছিল যেটা নাকি ভারত লাগিয়ে দিয়েছে… তখন তিন দিন আমি অপেক্ষা করেছি।

আমি সাধারণ মানুষের ছেলে, কিন্তু যারা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে, আমি তাদের একজন। যখন দেখলাম কেউ প্রতিবাদ করছে না, আমার দলও চুপ… তখন জীবন-মৃত্যুর ভরসা না করে বাম হাতের আঙুল তুলে আমি বলেছি-‘এই রাজাকারের বাচ্চারা, এখনো জীবিত আছি রে!’ মুক্তিযুদ্ধ আছে, মুক্তিযুদ্ধ থাকবে। তোমরা যদি মুক্তিযুদ্ধকে শেষ করে দিতে চাও তাহলে তোমাদের সঙ্গে আবারও একটা রাজনৈতিক যুদ্ধ হবে।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট ফজলুর রহমানের সহধর্মিণী ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি উম্মে কুলসুম রেখা, সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস. এম. কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান স্বপন ঠাকুর প্রমুখ নেতৃবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram