ঢাকা
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৪০
logo
প্রকাশিত : নভেম্বর ২৮, ২০২৫

ডেমরায় আওয়ামী লীগের ২ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

মোঃ হারুন অর রশিদ, ডেমরা প্রতিনিধি: রাজধানীর ডেমরায় আওয়ামী লীগের ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ের ২ শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ডেমরা থানা বিএনপির প্রধান কার্যালয় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাওলানা শাহাদাত হোসেনের নেতৃত্বে ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা সেলিম এবং যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামানের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগ নেতারা বিএনপিতে যোগদান করেন। এ সময় উভয় দলের নেতাকর্মী ঐক্যবদ্ধ ভাবে জাতীয় নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

যোগদান অনুষ্ঠানে মাওলানা শাহাদাত হোসেন বলেন, বিগত দিনে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের অনুসারী হয়ে বিএনপি করতাম, পরে আওয়ামীলীগের চাপের মুখে দীর্ঘ সময় আওয়ামী লীগ
করতে বাধ্য হয়েছিলাম। বর্তমানে বিএনপির নেতাকর্মীরা আমাদের প্রতি যে সম্মান দিয়েছেন তাতে আমরা বিমোহিত। ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এসএম রেজা সেলিম এবং যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান এর প্রতি অবিচল আস্থা এবং ভালোবাসা এবং নবীউল্লাহ নবীর প্রতি সমর্থন জানিয়ে আমি আবারও বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ পেয়েছি।

এ বিষয়ে ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এসএম রেজা সেলিম এবং যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান বলেন, বিএনপি কখনো ধ্বংসাত্মক, প্রতিশোধের রাজনীতি করেনা। বিএনপি শহীদ জিয়ার আদর্শ লালন করে তারেক জিয়ার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। ঢাকা-৫ আসনের নেতা নবী উল্লাহ নবী অনেক বড় মনের মানুষ তিনি সকলকে নিয়ে এক সাথে রাজনীতি করতে চান বলেই আজ আওয়ামী লীগের একটি বিশাল অংশ বিএনপিতে যোগদান করেছেন আমরা তাদের সাদরে বরণ করে নিয়েছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram