ঢাকা
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৫৬
logo
প্রকাশিত : নভেম্বর ২৮, ২০২৫

বাড়িতে পৌঁছেছে ইতালিতে খুন হওয়া মাদারীপুরের যুবক সাগরের মরদেহ

সুজন হোসেন রিফাত, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: ইতালিতে খুন হওয়া মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লার যুবক সাগর বালার মরদেহ তার গ্রামের বাড়ি পাখুল্লায় এসেছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল তিনটায় মরদেহ বহনকারী গাড়িটি তার বাড়ির সামনে এলেই সবার মাঝে কান্নার রোল পড়ে যায়। এসময় তার পরিবার ও গ্রামের স্বজনদের চোখের পানিতে বুক ভাসিয়ে নিহত সাগর বালার মরদেহ কাধে নিয়ে বাড়ির উঠানে নিয়ে আসে, সাগরকে এক পলক দেখার জন্য সবাই হুমরি খেয়ে পড়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আড়াই বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় সাগর বালা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছান। সেখানে গত দুই বছর ধরে একটি রেস্টুরেন্টে কাজ করছিলেন তিনি। ইতালিতে থাকা অবস্থায় সে গত সেপ্টেম্বরে নিখোঁজ হন।

নিখোঁজের কয়েকদিন পর বাংলাদেশ সময় গত ২৩ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে সাগরের খণ্ডিত মরদেহ উদ্ধার করে ইতালির পুলিশ। মরদেহটি কালো ব্যাগে লুকানো অবস্থায় পাওয়া যায়। নিহত সাগর বালা মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের কৃষক কুমোদ বালার একমাত্র ছেলে। সাগর বালার মরদেহ পারিবারিক ভাবে সতকারের প্রক্রিয়া চলমান রয়েছে।

মূলত ইতালির পেরুজিয়া শহরের স্পোলেটো এলাকায় সাগর বালা খুন হন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram