ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৪০
logo
প্রকাশিত : নভেম্বর ২৭, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বাইসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা এলাকায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর সড়কের গোবরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত বাইসাইকেল আরোহী হচ্ছে, সদর উপজেলার বেহুলা ডিহিপাড়া গ্রামের হযরত আলীর ছেলে মোঃ রফিক (৬৫)।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, নিহত ব্যক্তি বাড়ী থেকে বরেন্দ্র অঞ্চল যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সাথে সরাসরি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয় রফিক আলী।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন আকন্দ জানান, মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেেন বাইসাইকেল আরোহী রফিক আলী। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram