ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১৯
logo
প্রকাশিত : নভেম্বর ২৭, ২০২৫

ডিমলায় ৪টি ভারতীয় গরুসহ চোরাকারবারি আটক

মহিনুল ইসলাম সুজন, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা সীমান্তে অবৈধভাবে চোরাইপথে নিয়ে আসা ৪টি ভারতীয় গরুসহ মতি মিয়া (৩০) নামের এক চোরাকারবারিকে আটক করেছে ৫১ বর্ডারগার্ড ব্যাটালিয়ন ঠাকুরগঞ্জ বিওপি ক্যাম্পের সদস্যরা। আটককৃত ব্যক্তি উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের আমজাদুলের ছেলে।

এ ঘটনায় ওই বিওপির নায়েব সুবেদার মুকুল হোসেন বাদি হয়ে বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ডিমলা থানায় আটককৃত ব্যক্তি ও পলাতক দুই ব্যক্তিসহ মোট তিনজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোরে চোরাকারবারিরা ভারত থেকে অবৈধভাবে চোরাইপথে নিয়ে আসা ৪টি ভারতীয় গরু নসিমন গাড়িতে নিয়ে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের সিমান্তের মেইন পিলার ৭৯২ হতে ৮ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে জুগিরডাঙ্গা মাদ্রাসার মোড় নামক স্থান দিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদ পেয়ে ঠাকুরগঞ্জ বিওপির টহলরত বিজিবি সদস্যরা গরুসহ নসিমনটির পথরোধ করলে তা রেখে তিনজন দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করেন। এ সময় দুই চোরাকারবারি পালিয়ে গেলেও নসিমনে থাকা ৪টি গরুসহ মতি মিয়াকে আটক করতে সক্ষম হন তারা।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী বলেন, ভারতীয় ৪টি গরুসহ একজনকে আটকের ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram