ঢাকা
logo
প্রকাশিত : November 27, 2025

কালীগঞ্জে জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ১ ডিসেম্বর সকাল ১০টায় খলাপাড়া গ্রামের ন্যাশনাল জুট মিল বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, ১৪ ডিসেম্বর সকাল ১০টায় শহীদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সকালে সরকারি-বেসরকারি সব দপ্তরে জাতীয় পতাকা উত্তোলনসহ সরকারি ভবনে আলোকসজ্জা, ৩১ বার তোপধ্বনি, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শিশু কিশোরদের কুচকাওয়াজ অনুষ্ঠিত ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হবে।

সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, পল্লী বিদ্যুতের ডিজিএম আক্তার হোসেন, সাব-রেজিষ্ট্রার হাফিজুর রহমান, পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল মোন্নাফ, মেডিকেল কর্মকর্তা ডাঃ মোঃ ইমরান খান, সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের সহকারী অধ্যাপক মু. মাহমুদুল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram