ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:২০
logo
প্রকাশিত : নভেম্বর ২৭, ২০২৫

মোল্লাহাটে তারুণ্যের উৎসব–২০২৫ উদযাপন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাগেরহাটের মোল্লাহাটে উদ্যমী শিক্ষার্থীদের অংশগ্রহণে তারুণ্যের উৎসব–২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ, রচনা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও বিতর্কসহ নানা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আগ্রহ ও উৎসাহ নিয়ে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নিবার্হী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ—তাদের সৃজনশীলতা, বিজ্ঞানমনস্কতা ও মুক্ত চিন্তার বিকাশ ঘটাতে এ ধরনের উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতার মাধ্যমে তাদের যোগ্যতা ও নেতৃত্বগুণ আরও বিকশিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা কর্মকর্তা দিপঙ্কর বালা, গৌতম চন্দ্র রায়, সমীরোন বিশ্বাস, মার্জান খানম, সঞ্জয় সাহা, প্রধান শিক্ষক বিপুল কান্তি বিশ্বাস ও মোঃ ইকরামুল হক প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন অতিথিরা। তারুণ্যের উৎসবকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram