ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৬
logo
প্রকাশিত : নভেম্বর ২৭, ২০২৫

পুঠিয়ায় গভীর রাতে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, এস্কেভেটর জব্দ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার মধুখালি এলাকায় ফসলি জমির টপসয়েল রক্ষা ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার দিবাগত রাত ১১:৩০টা থেকে ১:৩০টা পর্যন্ত পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস এর নেতৃত্বে এ অভিযানে একটি অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত এস্কেভেটর জব্দ করা হয়।

অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটায় জড়িত দুর্বৃত্তরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পরিবহনের সুযোগ না থাকায় এস্কেভেটরটি তাৎক্ষণিক অকেজো করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস জানায়, ফসলি জমির উর্বরতা নষ্টকারী এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। জনস্বার্থে এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতেও আরও কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram