ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১২
logo
প্রকাশিত : নভেম্বর ২৭, ২০২৫

সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নে ২৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে স্থবির হয়ে থাকা প্রায় ২৫টি সরকারি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরেজমিনে গিয়ে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন ও কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রকল্প দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি চলমান প্রকল্পগুলোর কাজের গতি, সামগ্রীর মান ও তদারকি কার্যক্রমও যাচাই করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাহের, ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ। তারা প্রকল্প এলাকায় গিয়ে সড়ক সংস্কার, কালভার্ট নির্মাণ, শিক্ষা ও বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

উদ্বোধনী কার্যক্রম শেষে স্থানীয় বাসিন্দারা জানান, “বহু বছর ধরে অবহেলায় পড়ে ছিল আমাদের রাস্তা-ঘাট। আজ ঢেমশা ইউনিয়নে রাস্তার কাজ শুরু হওয়ায় আমরা সত্যিই আনন্দিত। আশা করছি—এই উন্নয়ন আমাদের জীবনে বড় পরিবর্তন আনবে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram