ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২৯
logo
প্রকাশিত : নভেম্বর ২৭, ২০২৫

কাঠালিয়ায় নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠিতে নবযোগদানকৃত জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন এর সাথে কাঠালিয়া উপজেলার সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ এর আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন।

সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, আইন শৃঙ্খলা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্যতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এ সময় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মংচেনলা, কৃষি কর্মকর্তা মোসাঃ ফাতিমা বেগম, প্রেসক্লাব সভাপতি মোঃ মাসউদুল আলম, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক মৃধা, বিএনপির সভাপতি মোঃ জালালুর রহমান আকন, জামায়াতে ইসলামীর আমির মাস্টার মোঃ মজিবুর রহমান, শহীদ রাজা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম, ইসলামী আন্দোলনের সভাপতি মোঃ শামিম হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাইজিদুর রহমান শান্ত, সাংবাদিক বাদল হাওলাদার প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram