ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১৮
logo
প্রকাশিত : নভেম্বর ২৬, ২০২৫

দিনাজপুরে চেতনানাশক প্রয়োগ করে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় চেতনানাশক ব্যবহার করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পাকেরহাট পানধোয়ার ঘাট এলাকার হার্ডওয়্যার ব্যবসায়ী বিশ্বজিৎ সেনের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে সবাই নিজ নিজ ঘরে ঘুমাতে যান। ঘুমানোর কিছুক্ষণ পরই অজ্ঞাত চোরচক্র বাড়ির বিভিন্ন স্থানে চেতনানাশক ছিটিয়ে সবাইকে অচেতন করে ফেলে। পরে তাদের ঘরের ট্রাংক, মানিব্যাগ, শার্টের পকেট ও লকার ভেঙে প্রায় ৮০ হাজার টাকা এবং ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

অচেতন অবস্থা থেকে সকাল বেলা পরিবারের সদস্যরা জ্ঞান ফিরে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান। পরিবারের দাবি—ঘটনার দ্রুত তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার করা হোক।

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে উপজেলায় চুরি ও ছিনতাই বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তারা দ্রুত এসব অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোরদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram