ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৭
logo
প্রকাশিত : নভেম্বর ২৬, ২০২৫

কাজিপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। নিহত ওই শিক্ষকের নাম তৌহিদুল ইসলাম সম্রাট (৩১)। তিনি উপজেলার চরভানুডাঙ্গা গ্রামের শাহজাহান আলীর পুত্র। সম্রাট হাটশিরা লক্ষীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক ছিলেন। এই ঘটনায় বুধবার সকালে কাজিপুর থানা পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত নয়টার দিকে নিজ বাড়ি থেকে উপজেলার আলমপুর চৌরাস্তায় মোটরসাইকেল চালিয়ে যান শিক্ষক তৌহিদুল ইসলাম সম্রাট। এরপর আলমপুর চৌরাস্তা প্রাণিসম্পদ অফিসের সামনে রাস্তার পাশে মোটরসইকেল থামিয়ে তার উপরে বসেছিলেন তিনি। এসময় একটি সিএনজি অটোরিক্সা (রেজিষ্ট্রেশন নাম্বার সিরাজগঞ্জ-থ-১১-০৭০০) তাকে পিছন থেকে সজোরে থাক্কা দিলে তিনি রাস্তার উপর পড়ে গিয়ে মারাত্মক আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় নিহতের স্বজনেরা খবর পেয়ে আহত তৌহিদুল ইসলাম সম্রাটকে উন্নত চিকিৎসার জন্যে রাতেই বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কাজিপুর থানা পুলিশ দুর্ঘটনা কবলিত সিএনজিটি উদ্ধার করেছে।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, ওই সিএনজি চালকের নাম ফারুক শেখ (৪১)। তিনি সদর থানার বনবাড়িয়া দিঘলকান্দি গ্রামের মৃত সানাউল্লাহ শেখের পুত্র। নিহতের পরিবার এখনো মামলা করেনি। সিএনজি চালককে আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram