ঢাকা
logo
প্রকাশিত : November 26, 2025

কোটালীপাড়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রর্দশনীর উদ্বোধন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ মাঠে দিনব্যাপী এ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো: মিরাজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুম বিল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আবু তাহের হেলাল, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সবুজ চন্দ্র রায়, খামারী খোকন শেখ বক্তব্য রাখেন।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো: মিরাজ হোসেন বলেন, জনগণকে প্রাণিসম্পদ পালনে উৎসাহিত করার জন্য আমাদের এই প্রদর্শনীর আয়োজন। এ প্রদর্শনীতে ৩০টি স্টল বসেছে। স্টলগুলোতে হাঁস, মুরগি, গরু, ছাগলসহ বিভিন্ন প্রকার পাখি প্রদর্শন করা হচ্ছে। এসব দেখে সাধারণ জনগন প্রাণিসম্পদ পালনে উৎসাহিত হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram