ঢাকা
logo
প্রকাশিত : November 26, 2025

সোনারগাঁয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ফারুক হোসাইন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সোনারগাঁয়ে রিয়া মনি (২৪) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আদিল হোসেনের বিরুদ্ধে।

বুধবার সকালে উপজেলার কামারগাও এলাকায় র‍্যাংগস কারখানার স্টাফ কোয়ার্টারের ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত রিয়া মনি জামালপুর সদর উপজেলার চুনুটিয়া গ্রামের হালিম মণ্ডলের মেয়ে এবং তার স্বামী আদিল হোসেন একই এলাকার বাদশা মিয়ার ছেলে। তিনি ওই কারখানার বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, রিয়া মনির সঙ্গে আদিল হোসেনের ৯ মাস আগে বিয়ে হয়। সে আগে একটি বিয়ে করেছিল, ওই বিয়েকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে কথা-কাটাকাটির জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) ইমরান হোসেন জানান, এ ঘটনায় স্বামী আদিল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram