ঢাকা
logo
প্রকাশিত : November 26, 2025

টুঙ্গিপাড়ায় জাতীয় প্রণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর হাসপাতালের আয়োজনে বেলা ১১টায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, বিভিন্ন ডেইরি ফার্ম ও প্রাণিসম্পদ উদ্যোক্তাদের অংশগ্রহনে একটি র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে পুকুর পাড় এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে অয়োজকরা প্রদর্শনী মেলার উদ্বোধন করেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচীর সঞ্চালনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.প্রকাশ বিশ্বাসের সভাপতিত্বে প্রদর্শনী মাঠে ৩০টি স্টলের মধ্যে আধুনিক প্রযুক্তির আল্ট্রাসনোগ্রাফি, খড় ও ঘাষ কাটার মেশিন, বিভিন্ন রোগ বালাই দমনের জন্য ঔষধ এবং উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, খরগোস, হাস-মুরগি, টিয়ার স্টল পরিদর্শন শেষে সমাবেশ মঞ্চে আলোচনা হয়।

'দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি' এ প্রতিপাদ্যকে উপজীব্য করে আলোচনা সভায় স্বাগত বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ বিশ্বাস বলেন, ‘বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মোট জিডিপিতে এ খাতের অবদান ১.৮১ শতাংশ, প্রবৃদ্ধির হার ৩.১৯ শতাংশ, যেটি অর্থমূল্যে জিডিপির আকার দাড়িয়েছে ৯১ হাজার ৩৬ কোটি টাকা।’

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার। এ সময় অন্যান্যের মাঝে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তানভীর আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলামিন হালদার বক্তব্য রাখেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram