ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৬
logo
প্রকাশিত : নভেম্বর ২৫, ২০২৫

কাজিপুরে সড়কের শৃঙ্খলা ফেরাতে উপজেলা প্রশাসনের অভিযান

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেন। মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজিপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেঘাই পুরাতন বাজারে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালতের নেতৃত্ব দেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ও সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া।

এসময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা অনুযায়ী ২টি অভিযানে ৮টি মামলায় মোট ১২ হাজার পাঁচশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উল্লেখ্য, গত কয়েকদিন যাবত এই রোডে কয়েকটি বড় ধরণের দুর্ঘটনা ঘটেছে। এতে করে চারজন নিহত ও অনেকে আহত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, “এই সড়কে বেপরোয়া যানবাহন ও কাগজপত্র বিহীন গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে এমন অভিযান অব্যাহত থাকবে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram