ঢাকা
logo
প্রকাশিত : November 25, 2025

সাতক্ষীরায় হাইড্রোলিক হর্ন বন্ধে পরিবেশ অধিদপ্তরে ছাত্রদলের স্মারকলিপি

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় নিষিদ্ধ হাইড্রোলিক হর্নের অমানবিক শব্দদূষণ নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবিতে পরিবেশ অধিদপ্তর বরাবর স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সাতক্ষীরা শহর শাখা। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে সংগঠনের নেতৃবৃন্দ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে উপস্থিত হয়ে সহকারী পরিচালকের পক্ষে পরিদর্শক আশরাফ আলীর নিকট স্মারকলিপি হস্তান্তর করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়— শহরসহ জেলার বিভিন্ন সড়কে বাস, ট্রাক, কাভার্ড ভ্যানসহ অসংখ্য যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্নের লাগামহীন ব্যবহার শব্দদূষণকে চরম পর্যায়ে ঠেলে দিয়েছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, হাসপাতালে চিকিৎসাধীন রোগী, শিশু, বৃদ্ধসহ সাধারণ মানুষ বরাবরই দুর্বিষহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী ১০০ ডেসিবেলের বেশি শব্দ স্থায়ী শ্রবণক্ষতির ঝুঁকি তৈরি করতে পারে, যেখানে হাইড্রোলিক হর্নের শব্দ অনেক সময়ই এ সীমা অতিক্রম করে যায়।

এ অবস্থায় স্মারকলিপিতে পাঁচটি জরুরি দাবি তুলে ধরা হয়-

১. শহর ও জেলার সব সড়কে হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে অবিলম্বে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা।
২. পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন ও ট্রাফিক বিভাগের সমন্বিত মনিটরিং ব্যবস্থা জোরদার।
৩. হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, জনবহুল এলাকা ও গুরুত্বপূর্ণ মোড়ে শব্দদূষণবিরোধী ব্যানার, ফেস্টুন ও প্রচারণা বৃদ্ধি।
৪.পরিবহন মালিক ও চালকদের বৈধ ও মানসম্মত হর্ন ব্যবহারে বাধ্যবাধকতা নিশ্চিত।
৫.পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে বিশেষ আলোচনার মাধ্যমে শব্দদূষণ নিয়ন্ত্রণে যৌথ উদ্যোগ গ্রহণ।

শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম বলেন, “শব্দদূষণ এখন নীরব মহামারির রূপ নিয়েছে। হাইড্রোলিক হর্নের বাড়াবাড়ি মানুষের স্বাস্থ্যঝুঁকি ভয়াবহ করে তুলছে। আমরা চাই প্রশাসন দ্রুত অভিযান চালাক, যেন মানুষ স্বাভাবিক ও শান্ত পরিবেশে চলাচল করতে পারে।”তিনি আরও জানান— ছাত্রদল সবসময় জনস্বার্থ, পরিবেশ সুরক্ষা ও সামাজিক নিরাপত্তার পক্ষে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবেে।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন—সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদল সভাপতি মাসাদুল আলম, দিবা-নৈশ কলেজ ছাত্রদল সদস্য সচিব তামিম রশিদ, সরকারি কলেজ ছাত্রদলের সহ সভাপতি আকবর হোসেন, শহর ছাত্রদল আহ্বায়ক সদস্য আরিফুল ইসলাম, ২নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি নাদিম হাসান, সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন এবং ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন রাহিব।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram