ঢাকা
logo
প্রকাশিত : November 25, 2025

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার জামালপুরে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

জানা যায়, উপজেলার জামালপুর গ্রামের মৃত হাজী মিয়াজউদ্দিন বাগমারের পুত্র হাবিবুল্লাহ বাগমার (৬৯) পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালত তাকে একটি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এসময় প্রসিকিউটর কৃষিবিদ মোঃ আজিমউল ইসলাম, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও কালীগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে ও পরিবেশ বান্ধব উদ্যোগকে এগিয়ে নিতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram