ঢাকা
logo
প্রকাশিত : November 25, 2025

সাতক্ষীরার আশাশুনিতে জলবায়ু ক্ষতিগ্রস্তদের সুরক্ষার দাবিতে মানববন্ধন

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত ও স্থানচ্যুত মানুষের সুরক্ষার অধিকার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় আশাশুনি উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সর্বস্তরের মানুষের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন—নিলুফা খাতুন, আবু মুসা, রহিমা খাতুন, ফাতেমা খাতুন, সাংবাদিক মীর আবু বকর, অঞ্জলি বিশ্বাস এবং কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের প্রোগ্রাম অফিসার ডাঃ সুমন কুমার মালাকার প্রমুখ।

বক্তারা বলেন, প্রতাপনগর বারবার ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে বহু পরিবার বাস্তুহারা হয়ে শহরমুখী হলেও কর্মসংস্থানের অভাবে আবারো গ্রামে ফিরে আসতে বাধ্য হয়। কিন্তু পুনর্বাসনের আগেই নতুন দুর্যোগ আঘাত হানায় তাদের জীবন আরও অনিশ্চিত হয়ে পড়ে।মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান। তাদের মতে, স্থায়ী বেড়িবাঁধ বাস্তবায়ন হলে প্রতাপনগরের মানুষ পুনরায় ঘরবাড়ি গড়তে পারবে এবং স্বাভাবিকভাবে নিরাপদ জীবনযাপন নিশ্চিত হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram