ঢাকা
logo
প্রকাশিত : November 25, 2025

কক্সবাজারে স্থানীয় এনজিও বাদ দিয়ে কাজ চলবে না: সিসিএনএফ

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে স্থানীয় এনজিওদের বাদ দিয়ে কোনো সংস্থাই মানবিক সহায়তার কাজে অংশ নিতে পারবে না— এমন দাবি জানিয়েছে কক্সবাজার সিএসও–এনজিও ফোরাম (সিসিএনএফ)। আজ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি ইউএনএইচসিআর–এর ২০২৬–২০২৯ অংশীদারিত্ব পরিকল্পনাকে স্থানীয় সক্ষমতার অবমূল্যায়ন বলে সমালোচনা করে পরিকল্পনাটি বাতিলের আহ্বান জানায়।

কোস্ট ফাউন্ডেশনের মো. শাহিনুর ইসলাম বলেন, নতুন অংশীদার তালিকায় কক্সবাজারের একটি স্থানীয় এনজিওও রাখা হয়নি। এটি ইউএনএইচসিআর–এর নিজস্ব লোকালাইজেশন নীতির বিরোধী বলেও মন্তব্য করেন তিনি।

অ্যাডভোকেট আবু মুসা বলেন, স্থানীয় মানুষের উন্নয়নে বিশ্বব্যাংকের ৭০০ মিলিয়ন ডলারের প্রকল্পেও স্থানীয় এনজিওদের সুযোগ দেওয়া হয়নি— যা বৈষম্যমূলক। তিনি এ সিদ্ধান্ত সংশোধনের দাবি জানান।

মো. ইলিয়াস মিয়া জানান, রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন অতিরিক্ত ভূগর্ভস্থ পানি তোলার ফলে উখিয়া–টেকনাফে পানির সংকট তৈরি হচ্ছে। তিনি নাফ নদীর পানি পরিশোধন, বৃষ্টির পানি সংরক্ষণ এবং বর্জ্য ব্যবস্থাপনা জোরদারের পরামর্শ দেন।

সিসিএনএফ-এর কো–চেয়ার রেজাউল করিম চৌধুরী বলেন, ২০১৭ সাল থেকে স্থানীয় এনজিওগুলো মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তবুও আন্তর্জাতিক কিছু সংস্থা স্থানীয়দের সঙ্গে প্রতিযোগিতায় নেমে পরিস্থিতিকে জটিল করছে— যা গ্রহণযোগ্য নয়।

বক্তারা বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ মানবিক সংকট মোকাবিলায় স্থানীয় সংগঠনগুলোকে সমান অংশীদার হিসেবে স্বীকৃতি দেওয়াই এখন সবচেয়ে জরুরি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram