ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৪
logo
প্রকাশিত : নভেম্বর ২৫, ২০২৫

এক মাসেও উদ্ধার হয়নি অষ্টম শ্রেণির ছাত্রী, পুঠিয়ায় মানববন্ধন

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলায় অষ্টম শ্রেণির ছাত্রী সামিহাকে অপহরণের ৩০ দিন পার হলেও থানা পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি বলে অভিযোগ উঠেছে। অপহৃত ছাত্রীর বাবা বাদী হয়ে ছয়জনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করলেও থানার পক্ষ থেকে এখনও কোনো আসামিকে আটক করা হয়নি। দীর্ঘ সময় ধরে মেয়েটির কোনো খোঁজ না মেলায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়া উপজেলা পরিষদেধের গেটের সামনে সামিহার পরিবারের পাশে দাঁড়িয়ে এলাকাবাসী প্রায় এক ঘন্টা দাড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। তারা অভিযোগ করেন, মামলার পরও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর উদ্যোগের অভাবে এখনো সামিহাকে উদ্ধার করা যায়নি।

ভুক্তভোগী ছাত্রীর বাবা জানান, তার মেয়ে পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। গেল ২৬ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে মেয়ে প্রতিদিনের মতো প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। হৃদয় নামের এক যুবক এবং তার ক্যাডার বাহিনী মেয়ে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নেয়।

তিনি আরও বলেন, প্রধান আসামি হৃদয় দীর্ঘদিন ধরে আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে হয়রানি করছিল। রাজি না হওয়ায় তাকে অপহরণ করা হয়েছে। অপহরণ হওয়ার ৩০ দিন অতিবাহিত হলেও থানা পুলিশ মেয়েকে উদ্ধার করতে বা তার অবস্থান সঠিকভাবে জানাতে পারেনি। এরপর ২৭ অক্টোবর ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেছি, তবুও থানার পক্ষ থেকে একজনও আটক হননি। আমি নিজ উদ্যোগে আসামিদের অবস্থান থানাকে জানালেও তারা গড়িমসি করেছে। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মেয়ের নিখোঁজের কারণে তার মা অসুস্থ হয়ে পড়েছেন। ৩০ দিন ধরে আমার মেয়ের কোনো খবর নেই। প্রতিদিন থানায় যাই, কিন্তু কোনো অগ্রগতি নেই। আমরা ভেঙে পড়েছি।

অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সাথে উপস্থিত ছিলেন, পুঠিয়া পৌর বিএনপির সাবেক সেক্রেটারি মতিউর রহমান মিজান, পুঠিয়া পৌর বিএনপির ওয়ার্ড সভাপতি আব্দুর জব্বার চান্দু, পুঠিয়া জিয়া পরিষদের আহ্বায়ক নাজমুল হোসেন মুক্তা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা দ্রুত সামিহাকে উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram