ঢাকা
logo
প্রকাশিত : November 25, 2025

আড়াইহাজারে ভাড়া বাড়িতে দেহ ব্যবসা এবং মাদক ব্যবসা, থানায় অভিযোগ মালিকের

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ি ভাড়া নিয়ে মাদক ও নারী দিয়ে দেহ ব্যবসার অভিযোগে উঠেছে। এ ব্যাপারে বাড়ির মালিক বাদী হয়ে মঙ্গলবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকার তোতা মিয়ার ছেলে মোস্তফা ওরফে ডেবিট একই এলাকার প্রবাসী আলাউদ্দিনের ছেলে হোসেনের দ্বিতল বাড়ির নিচ তলার দুটি ফ্লাট মাসে ৭০০০ টাকায় ভাড়া নেন। ভাড়া নেওয়ার পর থেকেই মোস্তফা ওরফে ডেবিট এলাকার মাদক ব্যবসায়ীদের নিয়ে মাদক ব্যবসা এবং নারী দিয়ে রমরমা দেহ ব্যবসা শুরু করেন। মোস্তফা বাড়ি ভাড়া নেওয়ার তিন মাস অতিবাহিত হলেও বাড়ির ভাড়া পরিশোধ না করে বাড়ি দখলের হুমকি দেন মালিক হোসেনকে।

এদিকে নারী দিয়ে দেহ ব্যবসা এবং মাদক ব্যবসার বিষয়টি বাড়ির মালিক জানতে পেরে মঙ্গলবার সকালে মোস্তফাকে বাকি ৩ মাসের ভাড়া পরিশোধ করে বাসা ছেড়ে দিয়ে চলে যেতে বলেন। তখন মোস্তফা ক্ষিপ্ত হয়ে বাড়ির মালিক হোসেনকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেন। উপায়ান্তর না পেয়ে মালিক হোসেন বাদী হয়ে মোস্তফা কে নামীয় এবং ৫/৭ জনকে অজ্ঞাত আসামী করে মঙ্গলবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন অভিযোগ প্রাপ্তির বিষয়টি স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram