ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:০২
logo
প্রকাশিত : নভেম্বর ২৫, ২০২৫

বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণ এবং ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বাবুগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “৩০ নভেম্বর ২০২৫ এর মধ্যে পে-কমিশনের রিপোর্ট প্রদান এবং ১৫ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট চাই”— এমন দাবিসংবলিত ব্যানার নিয়ে কর্মচারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন। পরে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আহমেদের মাধ্যমে মাননীয় উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যমুক্ত বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখনো সেই দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি বশির আহমেদ, সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন বরকতুল্লাহ শহীদ, আনোয়ার হোসেন, জালাল, কালাম মাঝি, কাবুল দে, হুমায়ুন কবির, আলমগীর হোসেনসহ বাবুগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram