

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশা উপজেলায় ওয়াইফাই রাউটারের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হজরত আলী (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত হজরত আলী বিরাহিমপুর গ্রামের মো. বাদশা মণ্ডলের ছেলে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের মেঘনা ১নং ওয়ার্ডের বিরাহিমপুরে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে পাংশা হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
স্থানীয় যুবক রাসেল জানান, বাড়ির ভেতর রাউটারের কাজ করার সময় হজরত আলী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
