ঢাকা
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:২৫
logo
প্রকাশিত : নভেম্বর ২৪, ২০২৫

দলীয় মনোনয়ন না পেয়েও বিএনপির ৩১ দফা নিয়ে জনগণের দোরগড়ায় ঘুরছেন সাজু

আব্দুর রব, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পেয়েও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে জনগণের দোরগড়ায় ঘুরছেন মনোনয়ন প্রত্যাশী শরিফুল হক সাজু। ধানের শীষকে বিজয়ী করতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের একাংশের নেতাকর্মী নিয়ে নির্বাচনী এলাকায় করছেন গণসংযোগ জনসভা ও উঠান বৈঠক।

সোমবার রাতে উপজেলার বর্ণি ইউনিয়নে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, নতুন রাষ্ট্র বিনির্মাণে কোথায় পরিবর্তন প্রয়োজন সরাসরি উপস্থিত জনগণের কাছ থেকে মতামত নেওয়ার লক্ষ্যে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা শরিফুল হক সাজু।

বর্ণি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ও আমরা জাতীয়তাবাদী পরিবার বর্ণি ইউনিয়ন শাখার সভাপতি হাজী আব্দুস শুক্কুরে সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদল সভাপতি আক্তার হোসেন রেদওয়ানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান ফারুক, জেলা বিএনপির সাবেক সদস্য মুজিব রাজা চৌধুরী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তুতিউর রহমান তুতাব আলী, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সিনিয়র যুগ্ম সম্পাদক হাসান আহমদ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বিএনপি নেতা আব্দুল কাদির পলাশ, ফখরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রায়হান মুজিব, যুবদল নেতা রুহেল আহমদ, মকবুল হোসেন সেবুল, আব্দুল মতিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম আরিফুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram