ঢাকা
logo
প্রকাশিত : November 24, 2025

মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে কিডনি রোগীদের জন্য আধুনিক ও সুলভ চিকিৎসাসেবা নিশ্চিত করতে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে কিডনী ডায়ালাইসিস সেন্টার আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।

সোমবার দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারম্যান, জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা।

এসময় মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল করিম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ জুলফিকার আহমেদ আমিন (অবঃ), নেফ্রোলজি বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ কামরুল হাসান ও ডাঃ মামুন চৌধুরী রাজুসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

প্রথম পর্যায়ে সেন্টারটিতে ২টি ডায়ালাইসিস বেড চালু করা হয়েছে। চাহিদার বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে ১০ বেডে সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান চেয়ারম্যান আফরোজা খানম রিতা।

তিনি বলেন, মানিকগঞ্জের মানুষকে উন্নত চিকিৎসাসেবা দিতে আমরা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আসছি। বিশেষ করে কিডনি রোগীদের সবচেয়ে বড় ভোগান্তি ছিল নিয়মিত ডায়ালাইসিসের জন্য রাজধানীতে বারবার যেতে হওয়া, অতিরিক্ত খরচ ও সময় নষ্ট হওয়া। এসব বিষয় বিবেচনায় আমরা আজ ‘মুন্নু ডায়ালাইসিস সেন্টার’ উদ্বোধনের মাধ্যমে সেই দীর্ঘদিনের দুর্ভোগ কমানোর উদ্যোগ নিয়েছি।

প্রথম পর্যায়ে ২টি ডায়ালাইসিস বেড চালু করেছি। তবে আমাদের লক্ষ্য এখানেই সীমাবদ্ধ নয়, অতি দ্রুত সেন্টারটিকে ১০ বেডে উন্নীত করার প্রক্রিয়া চলছে। আমরা আধুনিক যন্ত্রপাতি, বিশেষায়িত নার্সিং ও টেকনিক্যাল স্টাফ এবং নেফ্রোলজি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে কাজ করছি।

মানিকগঞ্জের মানুষ এখন থেকে নিজ এলাকায় সাশ্রয়ী মূল্যে ডায়ালাইসিস সেবা পাবেন‌। এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। আমরা বিশ্বাস করি, আধুনিক চিকিৎসা সেবার পরিধি যত বিস্তৃত হবে, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মান ততই উন্নত হবে। স্বাস্থ্যখাতে স্বচ্ছতা, দক্ষতা ও মানবিকতার সমন্বয়ে আমরা ভবিষ্যতেও আরও নতুন সেবা চালু করতে কাজ করে যাব।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram