ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৫
logo
প্রকাশিত : নভেম্বর ২৪, ২০২৫

সাঁতারু জান্নাতির পাশে রাশিদ-নিলু ফাউন্ডেশন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: ‘সেরা সাতারুর খোঁজে বাংলাদেশ’ এর চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত গুরুদাসপুরের জান্নাতুল ফেরদৌস জান্নাতিকে আর্থিক সহযোগিতা করল রাশিদ-নিলু ফাউন্ডেশন। জান্নাতির উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের মাধ্যমে ওই সহযোগিতার চেক প্রদান করা হয়।

জাতীয় পর্যায়ে উচ্চতর প্রশিক্ষণে সুযোগ পাওয়া ২৩ শিশু সাঁতারুর একজন জান্নাতি। সে দেশসেরা সাঁতারু হতে চায়। জান্নাতি গুরুদাসপুর সরকারি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং পৌর সদরের খলিফাপাড়া মহল্লার দিনমজুর রফিকুল ইসলামের মেয়ে।

অনুদানের সময় সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব আলী, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, ফাউন্ডেশনের উপদেষ্টা আমিরুল ইসলাম মাস্টার, হাজী রুবেল আলী, জান্নাতির মা, বাবা ও ভাইসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং নৌবাহিনীর সহায়তায় আয়োজিত ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ সমাপনী অনুষ্ঠানে পুরস্কার লাভ করে জান্নাতি। এর আগে সুইমার ট্যালেন্ট হান্টের প্রথম পর্বে দেশের ২ হাজার ৮৯ জন সাঁতারু থেকে প্রাথমিকভাবে ৬৩০ জন সাঁতারুকে বাছাই করা হয়। তাদের ছয়টি গ্রুপে ভাগ করে গত ১৫ জুলাই থেকে ৫ নভেম্বর পর্যন্ত জাতীয় সুইমিং কমপ্লেক্সে বাছাই অনুশীলন হয়। পরে ৭০ জনকে (৪৭ জন বালক ও ২৩ জন বালিকা) চূড়ান্তভাবে বাছাই করা হয়। আগামী দুইবছর মেয়াদী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পে ডাক পেয়েছে তারা। প্রশিক্ষণ সম্পন্নকারী সাঁতারুগণ পরবর্তীতে সরাসরি বিভিন্ন বাহিনী ও সংস্থায় চাকরির সুযোগ পাবেন বলে জানা গেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram