ঢাকা
logo
প্রকাশিত : November 24, 2025

তিতাসে স্মার্টফোনে আসক্তি ও মাদককে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: তিতাসে বাল্য বিবাহ, আত্মহত্যারোধ, মাদক ও স্মার্টফোন আসক্তিকে লাল কার্ড প্রদর্শন করে শপথ গ্রহণ করেছে শিক্ষার্থীরা।

সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার গাজীপুর খান সরকারি মডেল বহুমূখী হাই স্কু্ল অ্যান্ড কলেজে কুমিল্লার স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে স্মার্টফোনে আসক্তি, মাদক, আত্মহত্যারোধ, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধ সভা ও শিক্ষার্থীদের শপথ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া।

এসময় উপস্থিত ছিলেন, কলেজের প্রভাষক মাহফুজুল ইসলাম সাইমুম, লাল সবুজ উন্নয়ন সংঘের দাউদকান্দি শাখার দপ্তর সম্পাদক রাব্বি ভূঁইয়া, প্রচার সম্পাদক হিমেল আহমেদ, সদস্য সাথী শিকদার প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা স্মার্টফোনে আসক্তি, আত্মহত্যারোধ, মাদক, ইভটিজিং, উন্নত চরিত্র গঠন, বাল্যবিয়ে, দুর্নীতিকে না বলে লাল কার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।

উল্লেখ্য, সংগঠনটি দেশের ৬৪টি জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে কাজ করে আসছে। সংগঠনের সকল সদস্য বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা প্রতি মাসে নিজেদের একদিনের টিফিনের টাকা সঞ্চয় করে স্বেচ্ছায় গত ১৪ বছর ধরে সারাদেশে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। জানা গেছে, এটি ছিল তাঁদের ১,৮৯৯তম সামাজিক সচেতনতামূলক কর্মসূচি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram