ঢাকা
logo
প্রকাশিত : November 24, 2025

গোপালগঞ্জের তিনটি আসন তারেক রহমানকে উপহার দেবেন গোপালগঞ্জ জেলা বিএনপি

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। সোমবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডা. বাবর বলেন, সাধারণ ভোটাররা তাকে কাছে টেনে নিচ্ছেন। এবারের নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই। আপনারা যদি আমাদের পাশে থাকেন, সহযোগিতা করেন এবং সাধারণ মানুষ আমাদের পাশে থাকলে আমরা খুব সহজেই এই তিনটি আসন থেকে জয়লাভ করতে পারব। নির্বাচনী সভা-সমাবেশ কাভার করার জন্য তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাড. এম এ খায়ের, বিএনপি নেতা অ্যাড. তৌফিকুল ইসলাম তৌফিক, আজিজুর রহমান বেনো, জিয়াউল কবীর বিপ্লব, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরাসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram