ঢাকা
logo
প্রকাশিত : November 24, 2025

বনবিভাগের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, এক একর বনভূমি উদ্ধার

এফ এম সুমন, পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন বারববাকিয়া রেঞ্জের পহরচাঁদা বিটের হাঁফালিয়া কাটার লালমিয়া দোকান নামক এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধভাবে গড়ে ওঠা দালান গুড়িয়ে দিয়েছে বনবিভাগ।

সোমবার (২৪ নভেম্বর) সকালে বারবাকিয়ার রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় এক একর অবৈধভাবে দখলে থাকা সংরক্ষিত বনভুমিও উদ্ধার করা হয়।

বারবারকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান বলেন, বনের ভিতর অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে। বনের জায়গা দখলকারীদের কোন ছাড় নয়, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram