

খালিদ হাসান, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি চায়না মাঠে আয়োজিত এক ওয়াজ মাহফিলে অংশ গ্রহণ করে ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, বাংলাদেশের মানুষ এখন ইসলামের পক্ষে ভোট দেয়ার জন্য ব্যাকুল হয়ে আছে, তাদের মধ্যে ব্যাপক পরিবর্তন আসছে।
তিনি আরো বলেন, বিগত দিনের সরকার গুলো দেশের মেহনতি কৃষক, দিনমজুর, শ্রমিকদের অর্জিত টাকা বিদেশে পাচার করেছে। এ দেশকে একাধিকবার দূর্নীতিতে প্রথম বানিয়েছে। তাদেরকে আর কেউ চায় না। এ দেশে চাঁদাবাজ দখলবাজদের কোন স্থান হবে না। এখন সময় এসেছে আপনাদের সিদ্ধান্ত নেয়ার ভালো মানুষকে ভোট দেয়ার।
রবিবার দিনগত রাতে নলছিটি উপজেলা মুজাহিদ কমিটির আয়োজনে ওয়াজ মাহফিলে তিনি এ মন্তব্য করেন। মাওলানা সেকান্দর আলি সিদ্দিকির সভাপতিত্বে বিভিন্ন আলেমগন ওয়াজ নসিয়াত করেন। মাহফিল শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নলছিটি ঝালকাঠি-২ আসনের ইসলামি আন্দোলনের হাতপাখা মার্কার পদপ্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজির জন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করে ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির রেজাউল করিম।

