ঢাকা
logo
প্রকাশিত : November 23, 2025

সোনাগাজীতে বিভিন্ন স্কুল ও মাদরাসায় শিক্ষা উপকরণ বিতরণ

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে ফাতেমা-করিম ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন স্কুল ও মাদরাসায় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

রোববার সকালে সোনাগাজী সদর ইউনিয়নের মনগাজী ফাতেমা-করিম স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান হাফেজ আহমদ করিম এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন। দশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে নগদ টাকা, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এসময় বক্তব্য রাখেন মনগাজী ফাতেমা-করিম স্কুল এন্ড কলেজের নির্বাহী পরিচালক আবদুল কাইয়ূম নিশান, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান, সহসভাপতি শেখ আবদুল হান্নান, সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন, চরখোয়াজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলমগীর হোসেন, প্রধান শিক্ষক রোকেয়া সুলতানা, সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা একেএম সলিম উল্যাহ, মধ্যম সুজাপুর রহমানিয়া মাদরাসার সেক্রেটারি মাস্টার নিজাম উদ্দিন, চরখোয়াজ আবদুস ছালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বশর, ছাড়াইতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, ছাড়াইতকান্দি রেজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, পূর্ব সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, পূর্ব সুজাপুর নূরানী ও হাফেজিয়া মাদরাসার মুহতামিম মাও.ফখরুল ইসলাম ও সহকারী মুহতামিম মাও. দিদারুল মাওলা প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram